প্রিন্ট এর তারিখঃ সোমবার ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩


জেলা খবর

জয়পুরহাট জেলা প্রশাসক এবং এসপির সঙ্গে রাজশাহী খ্রিস্টীয় ক্যাথলিক প্রধান বিশপ এবং জয়পুরহাট বিশপের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ২০২৬-১০-১৯ ১৯:০৪:২৪

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) দুপুর ১২ ঘটিকায় রাজশাহী ধর্মপ্রদেশের খ্রিস্টীয় ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও  এবং জয়পুরহাট ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ পল জন, জয়পুরহাট জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।

 

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অতি: জেলা প্রশাসক (সার্বিক ) মো. নুরুল ইসলাম, অতি: জেলা ম্যাজিস্ট্রেট ও অতি: জেলা প্রশাসক (রাজস্ব)  মোহাইমেনা শারমিন।

 

এছাড়া ও দুপুর ১টায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম এর কার্যালয়ে সাক্ষাৎকার ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


 
রাজশাহী বিশপ জের্ভাস রোজারিও  বলেন, জয়পুরহাট জেলার ক্যাথলিক খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের পারস্পরিক  ভাতৃত্ববন্ধন, ধর্মীয় প্রতিষ্ঠান ও অনুষ্ঠানে  আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা কামনা করেন।

 

জয়পুরহাটের বিশপ পল গোমেজ বলেন, আমি জয়পুরহাটে ধর্মপ্রদেশের নবনিযুক্ত বিশপ, আপনারা আমাদেরকে বিভিন্ন কাজে সার্বিক সহযোগিতা প্রদান করবেন।

 

সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী বিভাগের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে  মতবিনিময় হয়।


 এ সময় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম বলেন, সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পরিবেশ নিশ্চিত করতে পুলিশের আন্তরিকতার কথা তুলে ধরেন এবং এ ক্ষেত্রে ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলার অতি: পুলিশ সুপার মো, মাহাবুব- উন- নবী ( প্রশাসন ও অর্থ), সদর থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো, নুরে আলম, ফাদার উইলিয়াম মুরমু, ফাদার হেনরি পালমা, আমেরিকার সাংবাদিক এবং রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগ  (RVA) ফিলিপাইন এর শ্রোতা ও সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিস : ক্লাবের প্রেসিডেন্ট, এম আব্দুর রাজ্জাক।