প্রিন্ট এর তারিখঃ রবিবার ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩


জেলা খবর

বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ, মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের

প্রকাশিত: ২০২৬-১০-১৮ ১৮:৪৬:৪১

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে মাদকবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৭ অক্টোবর) রাতে বীরগঞ্জ পৌর শহরের সরককারি কলেজ মোড়ে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। সমাবেশে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিরুল বাহার। সঞ্চালনা করেন মোঃ মশিউর ইসলাম। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।  দিনাজপুর জেলা প্রবাসী ও কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুল হাসান বীরগঞ্জ  ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, পৌর  বিএনপির সদস্য সচিব মোকারোম হোসেন পলাশ। উপজেলা কৃষকদলের সভাপতি ফজলে আলম শাহিন,সহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।'