প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১৬ ০১:৩০:১১
মো: দেলোয়ার হোসেন, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
১৪ অক্টোবর বুধবার সকালে "পরিবার সমাজ ও দেশ বাঁচাতে মাদক রুখতে হবে একসাথে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৬নং মুশুদ্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে মাদকবিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ। উপজেলা কৃষি কর্মকর্তা এবং মুশুদ্দী ইউনিয়ন এর প্রশাসক কৃষিবিদ মাসুদুর রহমান এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল হাসান। মুশুদ্দী ইউনিয়ন এর গ্রাম আদালত চেয়ারম্যান বাবলু আহমেদ প্রামাণিক এর সঞ্চালনায় সমাবেশে মুশুদ্দী ইউনিয়ন এর সচেতন জনগণ, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বদিউজ্জামাল মুরাদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনজুয়েল, উপজেলা যুবদলের সদস্য সচিব আলী আল সাফি রিমু,মুশুদ্দী ইউনিয়ন এর সাবেক ছাএদল সভাপতি আমিনুল ইসলাম বক্তার সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল এর শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ উপস্হিত ছিলেন ।
সমাবেশ পরবর্তী মাদক বিরোধী র্যালী মুশুদ্দী বাজার পদক্ষীণ করে । উল্লেখ ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে এই মাদক বিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
ধনবাড়ী উপজেলা হতে মাদক নির্মূল করতে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে সাতটি ইউনিয়ন এর সকল ওয়ার্ডে এই সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হবে ।