প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

দিনাজপুরের বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬

প্রকাশিত: ২০২৬-১০-১৫ ১৮:২৪:৩৮

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
'বৃক্ষরোপণ করি, পরিবেশের ভারসাম্য রক্ষা করি' —এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় পৌর শহরের বীরগঞ্জ মহিলা কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ মহিলা কলেজের সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. আমিরুল বাহার।
প্রধান অতিথির বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশ শীতল রাখা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

 

তিনি আরও বলেন, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

এ সময় উপস্থিত ছিলেন জ্যোৎস্না ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী রতন কুমার সাহা রেন্টু, বীরগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসনা বানু, বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি উত্তম শর্মা, সাংবাদিক মোজাম্মেল হক সহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা।

 

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নে সবাইকে উদ্বুদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।