প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

কাহারোলের জয়নন্দ ডিগ্রি কলেজে এমপি মনজুরুল ইসলামকে সংবর্ধনা, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত: ২০২৬-১০-১৩ ২২:৪৯:০৩

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ ডিগ্রি কলেজে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান, নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহন চন্দ্র রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম এবং উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাবোর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ওবায়দুর রহমান ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের।

 

অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

 

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্যসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা ও নবীনবরণ পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।