প্রিন্ট এর তারিখঃ সোমবার ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সিপিবি’র বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ

প্রকাশিত: ২০২৬-১০-১২ ২১:০১:২২

News Image

মো. খাদেমুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: 
দুনিয়ায় মজদূর এক হও" এই রাজনৈতিক প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ অক্টোবর সোমবার  সিপিবি পীরগঞ্জ উপজেলা শাখা কর্তৃক বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করেছেন। 

 

পীরগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা, উপজেলার সকল প্রকার অনিয়ম, দুর্নীতি, দলীয়করণ বন্ধ করা। দ্রব্যসামগ্রী মূল্যবৃদ্ধি রোধ করাসহ তেল-গ্যাস-বিদুৎতের দাম কমানো। পল্লী বিদ্যুতের হয়রানি বন্ধ। চট্টগ্রাম বন্দর ইজারা বাতিল ও আমেরিকার সাথে গোলামী চুক্তি বাতিল করাসহ  সারের দাম কমানো ও পর্যাপ্ত সার কৃষকের মাঝে সুসম বন্টন করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জে়লার পীরগঞ্জ উপজেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার এর বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ  উপজেলা কমিটি  । 

সমাবেশে উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি কমরেড এনামুল হক দুলালের সভাপতিত্ব বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সায়েম, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোর্তুজা আলম, উপজেলা ক্ষেত মজুর নেতা আমিনুল ইসলাম, মেহেদী হাসান লেনিন, কৃষক নেতা বাবুল ইসলাম, যুব নেতা লিটন সরকার, শ্রমিক নেতা আবু সালেহ মোহাম্মদ সিহাব প্রমুখ।