প্রিন্ট এর তারিখঃ রবিবার ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

পীরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন

প্রকাশিত: ২০২৬-১০-১১ ২২:৪২:৫৪

News Image

মো. খাদেমুল ইসলাম, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 
‎ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার ও রবিবার, ১০ ও ১১ অক্টোবর পীরগঞ্জ  উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

‎প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমের বিভিন্ন দিক, মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের সঠিকতা যাচাই এবং দায়িত্ব পালনের বিষয়ে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার এর সভাপতিত্ব প্রশিক্ষণে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকূরগাঁও জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোস্তফা শাহীন।

 

আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকূল কবীর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন প্রামাণিক, প্রমুখ।

 

‎সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান। ‎উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সংশ্লিষ্ট কর্মকর্তা, মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজাররা অংশ নেন।

 

‎আয়োজকরা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা বাড়াতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।