প্রিন্ট এর তারিখঃ শনিবার ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-১০ ২০:৫০:০৩
নিজস্ব প্রতিনিধি:
আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অক্টোবর-২০২৬ অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শরীফুল আলম, এমপি, প্রতিমন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; জনাব মোঃ আব্দুস সালাম পিন্টু, সংসদ সদস্য, টাঙ্গাইল-০২ এবং জনাব মোঃ রবিউল আওয়াল, সংসদ সদস্য, টাঙ্গাইল-০৬। পুলিশ সুপার, টাঙ্গাইলসহ জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন জনাব আবু সাঈদ, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।