প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

বগুড়ার আদমদীঘিতে দুর্গাপূজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১০-০৮ ২০:২১:০৫

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার  (৮ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা সভা কক্ষে,  আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার। 

এছাড়াও বক্তব্য রাখেন বক্তব্য রাখেন,উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো.আশরাফুল ইসলাম,আদমদীঘি থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.কামরুজ্জামান মিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল হালিম , উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা,উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার রহমান,ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,আনসার- ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমী,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা,সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের আহবায়ক সৌরভ কর্মকার,সদস্য সচিব অভিলাশ বর্মন,পুজা মন্দির কমিটির নেতা বাদল মৈত্র,শ্যামল পাল,রাজ কুমার সাহা মিন্টু,কানাই প্রামানিক,নিপেন সরকার প্রমুখ।

 

এমপি আব্দুল মহিত তালুকদার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বৃদ্ধি, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধ, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর পুলিশি তৎপরতা জোরদার করতে হবে। গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, পূজামণ্ডপ ও জনসমাগমস্থলে নিয়মিত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখতে হবে।

 

তিনি সকল কর্মকর্তাকে নিজ নিজ দায়িত্বাধীন এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সার্বক্ষণিক অবহিত থাকা, সাধারণ জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। 

 

একই সঙ্গে শারদীয় দুর্গাপূজার সময়ে আদমদীঘি উপজেলাবাসী,  যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে জনবান্ধব ও দায়িত্বশীল পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

 

এবার আদমদীঘি উপজেলায় ০৬ টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ৬৯ টি মন্ডবে দুর্গা পুজার প্রস্তুতি চলছে। সভায় আদমদীঘি উপজলায় হিন্দু ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পুজা  নির্বিগ্নে শান্তিপূর্ণ সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে  সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেয়া হয়।