প্রিন্ট এর তারিখঃ সোমবার ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-০৫ ২৩:১০:৩৯
মোজাম্মেল হক , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের অতি আগাম হাইব্রিড ফুলকপি জাত ‘সামার হোয়াইট'-এর সাফল্য ও সম্ভাবনা নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত মাঠ দিবসে স্থানীয় ও বিভিন্ন এলাকার প্রায় ২২৫ জন কৃষক, বীজ ব্যবসায়ী, ডিলার, সবজি চারা উৎপাদনকারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
মাঠ দিবসে জানানো হয়, ‘সামার হোয়াইট' জাতের ফুলকপি মাত্র ৪৫ থেকে ৫০ দিনের মধ্যেই ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনে হারভেস্ট উপযোগী হয়। অতি আগাম জাত হওয়ায় হরিপুরসহ আশপাশের এলাকায় কৃষকদের মধ্যে এ জাতটি ব্যাপক সাড়া ফেলেছে। কৃষকদের মাঝে জাতটির বৈশিষ্ট্য, চাষাবাদ পদ্ধতি ও সম্ভাবনা তুলে ধরতেই এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ শাহীনুর ইসলাম। প্রধান বক্তা ছিলেন এ আর মালিক সিডস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউস সোপান মালিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ আর মালিক সিডসের নর্থ জোনের সেলস ম্যানেজার মো. মেহেদী হাসান, আরএন্ডডি বিভাগের ডেপুটি ম্যানেজার কৃষিবিদ মো. শাহাদাত হোসেন, মনোনীত পরিবেশক মো. আবু রায়হান, মো. রাশেদুন নবী বাবু, মো. মেহেদী হাসান ও মো. আব্দুর রহমানসহ সংশ্লিষ্টরা।
এ সময় হরিপুর ও রানীশংকৈল উপজেলার সবজি পাইকার ও আড়তদার মেসার্স মা-বাবার দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আব্দুর রহিম ও মো. কাশেমসহ বিভিন্ন এলাকার ১২ জন বীজ ব্যবসায়ী ও ডিলার এবং ১১ জন সবজি চারা উৎপাদনকারী ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
এছাড়া দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলার মালিক সিডস মনোনীত বিভিন্ন লিড ফার্মার এবং বিভিন্ন এলাকা থেকে আসা ফুলকপি চাষিরাও মাঠ দিবসে অংশ নেন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ আর মালিক সিডসের দিনাজপুর এরিয়া ম্যানেজার মো. লুৎফর রহমান এবং সিনিয়র টিএসও আল-মুনতাকিম আখতার। মাঠ দিবসের কার্যক্রম পরিচালনা ও উপস্থাপনা করেন দিনাজপুরের টিএসও মো. মুনজুর রহমান শাকিব।