প্রিন্ট এর তারিখঃ রবিবার ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-০৪ ২১:১২:৩৮
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁর) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার সীমান্তঘেঁষা ঐতিহ্যবাহী পুনর্ভবা নদীর তাজা ও সুস্বাদু মাছে ভরে উঠেছে নিতপুর পুরাতন মাছ বাজার। রবিবার সকালে বাজার ঘুরে দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাক আর সরগর্মে এক উচ্ছ্বসিত পরিবেশের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুনর্ভবা নদী থেকে ভোরে জেলেদের জালে ধরা পড়া বোয়াল, আইড়, বাইম, পাবদা, টেংরা এবং বৈচিত্র্যময় দেশীয় গুঁড়ো মাছ ভোরেই নিতপুর পুরাতন বাজারে নিয়ে আসা হয়।
কোনো রাসায়নিক বা বরফ ছাড়া নদীর একদম তাজা মাছ পাওয়ার কারণে ভোর থেকেই বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বাজারে আসা ক্রেতা এবং স্থানীয় ক্রেতা দ্বয় যথাক্রমে ১। সাবেক সদস্য মোঃ আশরাফুল ইসলাম ভাই, ২। মোঃ লুৎফর রহমান ভাই,৩। পল্লী চিকিৎসক ঔষধ ব্যাবসায়ী মোঃ আফসার উদ্দিন জানান, সাধারণ বাজারের তুলনায় পুনর্ভবা নদীর দেশি মাছের চাহিদা সবসময়ই বেশি। ফরমালিনমুক্ত ও স্বাদ অতুলনীয় হওয়ায় দাম কিছুটা বেশি হলেও স্বাচ্ছন্দ্যে তা কিনে নিচ্ছেন সাধারণ মানুষ। কেবল স্থানীয় বাসিন্দারাই নন, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকেও ভোজনরসিক মানুষ নদীর মাছ কিনতে ছুটে আসছেন এই বাজারে।
মাছ ব্যবসায়ী ও জেলেরা জানান, পুনর্ভবা নদী এ অঞ্চলের মানুষের অর্থনীতি ও খাবারের প্রধান উৎস। বিশেষ করে সকালে নদী থেকে তাজা মাছ ওঠার সঙ্গে সঙ্গেই কেনাবেচা জমজমাট হয়ে ওঠে। মাছে ভালো দাম পাওয়ায় আনন্দিত স্থানীয় মৎস্যজীবীরাও।
নিতপুর পুরাতন মাছ বাজারের এই ব্যস্ততা ও তাজা মাছের প্রচুর যোগান স্থানীয় হাট-বাজারের আবহমান গ্রামীণ ঐতিহ্যকে নতুন করে তুলে ধরছে।