প্রিন্ট এর তারিখঃ শনিবার ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-০৩ ০৯:২৪:৩৪
নিজস্ব প্রতিনিধি:
জেলা পুলিশ, টাঙ্গাইলের উদ্যোগে পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশের সকল কর্মকর্তা ও ফোর্সের অংশগ্রহণে প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মকর্তা ও সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে নিয়মিতভাবে প্রতি মাসে পুলিশ লাইন্সে এ ধরনের প্রীতিভোজের আয়োজন করা হচ্ছে।
প্রীতিভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা, পুলিশ সুপার, টাঙ্গাইল। তিনি পুলিশ সদস্যদের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন এবং তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল এবং এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), টাঙ্গাইল। এছাড়া জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কর্মকর্তা ও ফোর্স সদস্যদের মধ্যে পারস্পরিক মতবিনিময় ও আন্তরিকতার পরিবেশ সৃষ্টি হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও দলগত মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখে।
জেলা পুলিশ, টাঙ্গালের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনের পাশাপাশি কর্মকর্তা ও সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।