প্রিন্ট এর তারিখঃ বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-৩০ ২৩:০৭:২৭
রনজিৎ সরকার রাজ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
ডা: মো: রহিদুল ইসলামের সভাপতিত্বে বলদিয়াপাড়া আশ্রয়ণ প্রকল্প মাঠে আয়োজিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ও যুবনেতা, জেলা বিএনপির উপদেষ্টা ও আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম (রিজু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সুভাস দাস, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত জুলিয়াস জুয়েল, ৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাকবুলুর রহমান মানিক, সহ-সভাপতি মোঃ বদিউল আলম বুলেট, সিনিয়র সহ-সভাপতি ও শতগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হবিবর রহমান হবি, সাবেক সভাপতি মোঃ হান্নান সরকার এবং সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ৩নং শতগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ রাসেল সরকার, কৃষক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আজাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর আনজুম নিশাত, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন সৌরভসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের মানুষ।
ঐতিহ্যবাহী হা-ডু-ডুর টানেই মাঠে জমেছিল মানুষের প্রাণের মিলনমেলা। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, সামাজিক সম্প্রীতি জোরদার করা এবং মানুষের মাঝে নির্মল বিনোদনের পরিবেশ তৈরি করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।
মানুষের পাশে, মানুষের আয়োজনে—রিজু ভাইও থাকেন মানুষের মাঝেই।
গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে ধরে রাখতে এমন আয়োজন আরও বেশি হোক—এই প্রত্যাশা সবার।