প্রিন্ট এর তারিখঃ বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-৩০ ১৩:৫৪:৫১
মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা নওগাঁ থেকে:
নওগাঁর পোরশায় নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার আয়োজনে আজকে বুধবার সকালে প্রায় ৩০০ শতাধিক মা কে নিয়ে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল বাশির, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি রফিকুল ইসলাম গামা, নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মোঃ সাগর আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ নাইমুল ইসলাম, সহকারী শিক্ষক কম্পিউটার মোঃ শরিফুল ইসলাম, সহ সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক, সাংবাদিকসহ এলাকার প্রায় ৩০০ শতাধিক মা উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্য বলেন, একটি সন্তান কে আগলিয়ে রাখে সাধারণত তার মা। কারণ তার বাবা অবস্থান করেন বাইরে। সুসন্তান সৃষ্টিতে মায়ের ভূমিকা অনস্বীকার্য, কারণ সন্ধ্যায় বাসায় যখন আপনার মুরগী আসেনা আপনি একজন অভিভাবক হয়ে খোঁজ নিয়ে থাকেন কিন্তু আপনার আদরের শিশুটি টি কোথায় গেল সেটা খোঁজ খবর করেন না, আপনার সন্তানের সঙ্গী কে সেটাও গুরুত্ব সহকারে দেখেন না এগুলো দেখা আপনাদের নৈতিক দায়িত্ব।
মাদক নির্মুল, বাল্য বিবাহ, মোবাইল আসক্তসহ বিস্তারিত আলোচনা করেন অতিথিবৃন্দরা। অনুষ্ঠান টি উপস্থাপনা করেন নিতপুর দাঃ সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা আরবি বিভাগের প্রভাষক মোঃ বাবুল আকতার।