প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণে গুজব-অপপ্রচার প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

প্রকাশিত: ২০২৬-০৯-২৯ ২২:৩০:৫৫

News Image

নিজস্ব প্রতিনিধি:
জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব তুলে ধরে টাঙ্গাইলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

“জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।


সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিতকরণ, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধ এবং দেশের জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

 

আলোচনায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা হলে তা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেককে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

সভায় জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে তথ্যের সত্যতা যাচাই করে তা প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

 

সভায় অংশগ্রহণকারীরা জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের সংরক্ষণ ও বিকাশে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে সচেতনতা সৃষ্টি এবং দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।