প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত: ২০২৬-০৯-২৮ ২০:২৬:২৭

News Image

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি, একক নাটক ও নৃত্য পরিবেশন করেন শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মো. মোজাহারুল হক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. মানিকুজ্জামান এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও আইসিটি বিভাগের প্রভাষক মো. ফরহাদ মিয়া।

 

বাংলা বিভাগের প্রভাষক আছিয়া আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন একই বিভাগের প্রভাষক তাহমিনা খাতুন।

 

বিচারকের দায়িত্ব পালন করেন গণিত বিভাগের প্রভাষক স্বপ্না সূত্রধর, ইংরেজি বিভাগের প্রভাষক আফরোজা নাসরিন ও শরীরচর্চা শিক্ষক মাসুদ রানা।

 

গান পরিবেশন করেন রত্না, আশিক, উর্বশী, রবিন, তিথি ও ঝিনুক। কবিতা আবৃত্তি করেন পূর্ণিমা ও অনামিকা। একক নাটক পরিবেশন করেন ঋতু ও রবিন। নৃত্য পরিবেশন করেন উর্বশী, মেঘা, অনামিকা ও পূর্ণিমা।

 

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পরিবেশনায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।