প্রিন্ট এর তারিখঃ শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

প্রকাশিত: ২০২৬-০৯-২৬ ২০:০৮:১০

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬ ) রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম, ঢাকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম  “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” গ্রহণ করেন।

 

পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী কে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” পরিয়ে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী  সালাহউদ্দিন আহমদ, এমপি।

 

২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, পেশাগত দক্ষতা ও নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য, জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাঁকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” প্রদান করা হয়।

 

তাঁর এই মর্যাদাপূর্ণ অর্জন দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ, দক্ষতা ও জনসেবায় অসামান্য অবদানের এক অনন্য স্বীকৃতি। ইউনিট প্রধান হিসেবে এই সম্মাননা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের জন্যও গৌরব ও অনুপ্রেরণার। তাঁর এই সাফল্য আরএমপির প্রতিটি সদস্যকে পেশাগত দায়িত্ব পালনে আরও নিষ্ঠাবান, দক্ষ ও জনসেবায় নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।