প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

নওগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিশা পারভীনের প্রার্থিতা

প্রকাশিত: ২০২৬-০৯-২৪ ০১:০৯:৪৬

News Image

মোঃ মমিন আলী, নওগাঁ প্রতিনিধি:
আসন্ন নওগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নওগাঁ জেলার কৃতি সন্তান তিশা পারভীন। নির্বাচনে তিনি সকলের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন।

 

সকলের ঐক্য গড়বে উন্নত নওগাঁ —এই স্লোগানকে সামনে রেখে তিশা পারভীন ইতোমধ্যে স্থানীয় মানুষের সঙ্গে গণসংযোগ, শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 

তিশা পারভীনের শিক্ষাজীবনে প্রাণিবিদ্যা বিষয়ে বি.এসসি (অনার্স) ও এম.এসসি (মাস্টার্স) ডিগ্রি অর্জনের তথ্য জানা গেছে। সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে তিনি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি নওগাঁ জেলা সমাজ কল্যাণ কমিটির সদস্য এবং তারেক জিয়ার প্রজন্ম দল, পৌর শাখা, নওগাঁর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

তিশা পারভীন জানান, সাধারণ মানুষের পাশে থেকে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার লক্ষ্যেই তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী কার্যক্রমে তিনি নওগাঁবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন।