প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

জাতীয় সংসদের হুইপ দুলুর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল প্রতিনিধিদের সাক্ষাৎ

প্রকাশিত: ২০২৬-০৯-২৪ ০১:০৪:৪১

News Image

আফজাল মিয়া, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: 
যুক্তরাজ্যে ২২ সেপ্টেম্বর জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তাঁর সহধর্মিণীর সঙ্গে ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল (ওপিজিএইচ) প্রতিনিধিদের এক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

 

সাক্ষাৎকালে হাসপাতালের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। হাসপাতালের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের প্রতি আগ্রহ প্রকাশ করে অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু’র অগ্রযাত্রায় সহযোগিতার আশ্বাস দেন। 

 

তাঁর আন্তরিকতা, উৎসাহব্যঞ্জক বক্তব্য ও সহযোগিতার আশ্বাসের জন্য ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তাঁর সহধর্মিণীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের প্রতিনিধি দল।