প্রিন্ট এর তারিখঃ বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

বগুড়ায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত: ২০২৬-০৯-২৩ ২৩:৪৪:৫৪

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়া জেলার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা, (২৩ সেপ্টেম্বর, ২০২৬) বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘করতোয়া’-তে অনুষ্ঠিত হয়েছে।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী  মো. আব্দুল বারী, এমপি।

 

এ সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মো. তৌফিকুর রহমান।

 

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা,  বগুড়া-৩ আসনের সংসদ সদস্য  মো. আব্দুল মুহিত তালুকদার; বগুড়া-৭ আসনের সংসদ সদস্য  মোর্শেদ মিল্টন. পুলিশ সুপার,বগুড়া  মির্জা সায়েম মাহমুদ পিপিএম এবং জেলা পরিষদের বগুড়ার প্রশাসক  এ.কে. এম আহসানুল তৈয়ব জাকির। 

 

জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, জেলার চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক কাজগুলোর গতিশীলতা বৃদ্ধি, বিভিন্ন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন এবং সেগুলোর গুণগত মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

 

সভাটি আয়োজন করে জেলা প্রশাসন, বগুড়া।