প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-২২ ২২:০৮:০১
নিজস্ব প্রতিবেদক:
প্রয়াত শিল্পোদ্যোক্তা ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর আদর্শ, অবদান ও দূরদর্শী ভাবনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ২৬ সেপ্টেম্বর ‘ফাউন্ডার্স ডে’ উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। এ উপলক্ষে সারাদেশে এপেক্সের ৫০০টিরও বেশি আউটলেটে বিশেষ আয়োজন করা হবে।
২৬ সেপ্টেম্বর প্রয়াত শিল্পোদ্যোক্তা সৈয়দ মঞ্জুর এলাহীর ৮৪তম জন্মবার্ষিকী। এপেক্সের প্রতিষ্ঠাতা হিসেবে প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলায় তাঁর অবদান এবং ব্যবসায়িক দর্শনকে স্মরণ করতেই দিনটি ‘ফাউন্ডার্স ডে’ হিসেবে পালন করা হচ্ছে।
এ আয়োজনের মাধ্যমে সৈয়দ মঞ্জুর এলাহীর আদর্শ ও দূরদর্শী চিন্তাধারার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি এপেক্সের দীর্ঘ পথচলায় ক্রেতাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে থাকা এপেক্সের আউটলেটগুলোতে এ উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে নানা আকর্ষণীয় আয়োজন ও চমক।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিরোজ মোহাম্মদ বলেন, “ফাউন্ডার্স ডে দেশের মানুষের সঙ্গে এপেক্সের দীর্ঘ পথচলার একটি উদযাপন। সৈয়দ মঞ্জুর এলাহী গ্রাহকের আস্থা ও উৎকর্ষের ওপর ভিত্তি করে এপেক্স গড়ে তুলেছিলেন। তাঁর অবদান ও আদর্শকে স্মরণ করার পাশাপাশি বিশেষ এই দিনটি আমাদের সঙ্গে উদযাপন করতে ক্রেতাদের ২৬ সেপ্টেম্বর এপেক্সের আউটলেটগুলোতে আমন্ত্রণ জানাচ্ছি।”
এপেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ সেপ্টেম্বর দেশের যেকোনো এপেক্স আউটলেটে গিয়ে ফাউন্ডার্স ডে’র আয়োজনে অংশ নিতে পারবেন ক্রেতা ও সাধারণ মানুষ। এ উপলক্ষে দেশের বিভিন্ন আউটলেটে দিনব্যাপী থাকবে বিশেষ আয়োজন।
প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর অবদানকে স্মরণ করার পাশাপাশি এ আয়োজনের মধ্য দিয়ে এপেক্সের সঙ্গে ক্রেতাদের দীর্ঘদিনের সম্পর্ক ও আস্থার বিষয়টিও তুলে ধরা হচ্ছে।
এপেক্সের ফাউন্ডার্স ডে ২০২৬ উপলক্ষে তাই ২৬ সেপ্টেম্বর দেশের বিভিন্ন স্থানে এপেক্সের আউটলেটগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।