প্রিন্ট এর তারিখঃ বুধবার ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩


জেলা খবর

পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর

প্রকাশিত: ২০২৬-০৯-১৬ ১৬:৫০:০৫

News Image

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০৬ পিস ডেঙ্গু পরীক্ষার কিট হস্তান্তর করা হয়েছে।

 

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর, ২০২৬) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক ছোট পরিসরের আয়োজনে এসব কিট প্রদান করা হয়।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম আনুষ্ঠানিকভাবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমোঃ কামাল উদ্দীনের হাতে এসব ডেঙ্গু কিট তুলে দেন।

 

কিট হস্তান্তরকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম বলেন, স্থানীয় পর্যায়ে ডেঙ্গুর সঠিক ডায়াগনস্টিক ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ডেঙ্গু রোগীদের দ্রুত সনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম আরও গতিশীল হবে।

 

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প্রশাসনের স্ব- স্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।