প্রিন্ট এর তারিখঃ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় সাধারণ সভা অনুষ্ঠিত: পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ২০২৬-০৯-১৩ ২২:১৮:৪২

News Image

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।

 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মির্জা এন এইচ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী। এছাড়াও কেন্দ্রীয় কমিটির সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

 

বক্তারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সভা শেষে সর্বসম্মতিক্রমে মির্জা এন এইচ রুবেলকে সভাপতি এবং লায়ন মোঃ মাসুদ রানাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।