প্রিন্ট এর তারিখঃ সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক, অবৈধ বালু উত্তোলন ও ডেঙ্গু প্রতিরোধে জোর পদক্ষেপ

প্রকাশিত: ২০২৬-০৯-১৩ ২০:৫৬:২৬

News Image

নিজস্ব প্রতিনিধি:
জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা মোকাবিলায় টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসক, টাঙ্গাইলের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু এমপি।

 

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। এতে পুলিশ সুপার, টাঙ্গাইল; সিভিল সার্জন, টাঙ্গাইলসহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর তৎপরতা, ভোক্তা অধিকার সংরক্ষণে বাজার তদারকি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা ও আইনি সহায়তা জোরদার, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরিবেশ রক্ষায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ ছাড়া বর্ষা-পরবর্তী সময়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়েও আলোচনা হয়।

 

সভায় উপস্থিত সদস্যরা জননিরাপত্তা, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তরকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।