প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-১০ ২৩:৫৮:০৮
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দেড়শ (১৫০) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইল।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর, ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, টাঙ্গাইলের উদ্যোগে মির্জাপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই ব্যক্তির কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জনস্বার্থে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।