প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

৪ এপিবিএন, বগুড়া "সাইবার ক্রাইম সেল" কর্তৃক আগস্ট-২০২৬ মাসে উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ হস্তান্তর

প্রকাশিত: ২০২৬-০৯-১০ ২২:১৩:৫২

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর, ২০২৬) বেলা ১১.৩০ ঘটিকায় ৪ এপিবিএন, বগুড়ার  অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ শহীদ আবু সরোয়ার এর নির্দেশনা মোতাবেক “সাইবার ক্রাইম সেল”কর্তৃক আগস্ট-২০২৬ মাসে উদ্ধারকৃত ৭০ (সত্তর) টি বিভিন্ন ব্রান্ডের হারানো মোবাইল ফোন যার মূল্য ১৩,৯৩,৪৮১/- টাকা এবং নগদ ও বিকাশে প্রতাারনার মাধ্যমে হাতিয়ে নেওয়া ০৫ টি ঘটনায় উদ্ধারকৃত মোট ৫৭,২৩০/-টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

 

 এসময় উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) মধুসুদন রায়,অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, সহকারী পুলিশ সুপার মোঃ নাসির উদ্দীন মন্ডল সহ ব্যাটালিয়নের অন্যান্য কর্মকর্তাগণ। 

 

প্রকৃত মালিকগণ তাদের হারানো মোবাইল ফোন ফিরে ও অর্থ পেয়ে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, নিশিন্দারা, বগুড়া কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

 

গত আগস্ট-২০২৬ মাসে মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার ছাড়াও বেশ কিছু উল্লেখযোগ্য কার্যক্রম অত্র সেল কর্তৃক সম্পন্ন হয়। তারমধ্যে ০২ জন নিখোঁজ ভিকটিম উদ্ধারে সহায়তা, হোয়াটসঅ্যাপ হ্যাকিং, ফেসবুক হ্যাকিং, ইমো হ্যাকিং ও সাইবার বুলিং এর মত গুরুত্বপূর্ণ ঘটনারও সমাধান উল্লেখযোগ্য।

 

৪ এপিবিএন, বগুড়া সাইবার ক্রাইম সেলের হট লাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর- ০১৩২০-১৯০২০৬ এ যোগাযোগ করে আপনার অভিযোগ/পরামর্শ নিতে পারেন।

 

সাইবার ক্রাইম সংক্রান্ত সকল ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত ৪ এপিবিএন, বগুড়া “সাইবার ক্রাইম সেল”