প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

সাপাহারে বিজিবির অভিযানে ৩০০০ ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ উদ্ধার, সিজার মূল্য সাড়ে ৪ লাখ টাকা

প্রকাশিত: ২০২৬-০৯-০৯ ২২:২৮:০২

News Image

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর  সাপাহার উপজেলায় গত ০৮ই সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ আনুমানিক ০২২০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার  অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হাপানিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আতিকুর রহমান এর নেতৃত্বে সীমান্ত পিলার-২৩৬/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে (জিআর নং-৪৪২৭৫৫ ম্যাপসীট নং-৭৮সি/০৮) কৃষ্ণসুদা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩,০০০ পিস এবং ভারতীয় মদ ০১ বোতল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য- ৪,৫১,৫০০/- (চার লক্ষ একান্ন হাজার পাঁচশত) টাকা। 

 

গোয়েন্দা তথ্য অনুযায়ী উক্ত চোরাচালানের সাথে পলাতক আসামী (১) মোঃ সাদেকুল ইসলাম (২৮), পিতা মোঃ নাইমুল ইসলাম এবং (২) মোঃ হযরত আলী (৩৫), পিতা মোঃ মতিরুল উভয়ের ঠিকানা গ্রামঃ কৃষ্ণসুধা, থানাঃ সাপাহার, জেলা নওগাঁ সম্পৃক্ত থাকায় পলাতক আসামী হিসেবে তাদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়ের করার কার্যক্রম চলমান রয়েছে। 

 

আটককৃত মাদকদ্রব্য নওগাঁ জেলার সাপাহার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। বিষয় টি ভারপ্রাপ্ত অধিনায়ক নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবি নিশ্চিত করেছে।