প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০৮ ১১:১২:২২
জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-এর ৩১ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটিতে বানিয়ারছাট সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ. কে. ফজলুল হককে আহ্বায়ক এবং হতেয়া হাজী হাফেজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মজিদকে সদস্য সচিব করা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিটিএর কেন্দ্রীয় কমিটি থেকে কমিটিটি অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদনের পর ৭ সেপ্টেম্বর রাতে সখীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের উপস্থিতিতে নবগঠিত অ্যাডহক কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
কমিটিতে নয়জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তারা হলেন মো. সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আবুল কালাম আজাদ, মো. মোস্তফা জামান, মীর বেলাল, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ শাহজাহান মিয়া, মো. বাহার উদ্দিন, মো. শাহজাহান মিয়া ও মো. জয়নাল আবেদীন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মো. হারুন-অর-রশিদ, শুকুর মাহমুদ, মোহাম্মদ সালাহ উদ্দিন, মোস্তফা কামাল, মো. আবু তালেব, মিনহাজ উদ্দিন, মো. আবদুর রাজ্জাক, সাইফুল ইসলাম, আব্দুল হাই মিয়া, লাভলী আক্তার, মো. দেলোয়ার হোসেন, মোহাম্মদ নূরে আলম, আইয়ুব আলী, মো. আব্দুল হামিদ, গোলাম মোস্তফা, আব্দুল লতিফ মিয়া, জুয়েল রানা, রাসেল মণ্ডল, ফাহাদ মিয়া ও শামীম আল মামুন।
অনুমোদিত নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত অ্যাডহক কমিটি আগামী ছয় মাসের মধ্যে বিটিএ সখীপুর উপজেলা শাখার নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করবে।
নতুন কমিটি দায়িত্ব পাওয়ার পর সখীপুরের বেসরকারি শিক্ষকদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে একাধিক শিক্ষক এমন আশা প্রকাশ করেছেন।