প্রিন্ট এর তারিখঃ শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

বীরগঞ্জের মোহনপুরে জমজমাট ঐতিহ্যবাহী পাতা খেলা দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

প্রকাশিত: ২০২৬-০৯-০৪ ১৫:২২:২৬

News Image

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ‘পাতা খেলা’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মোহনপুর যুব সমাজের আয়োজনে মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও শিশু-কিশোররা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের অন্যতম সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আক্কাস আলী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফেরদৌস আলী এবং ১০নং মোহনপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. এনামুল হক।

 

এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. শাহিনুর রহমান চৌধুরী শাহিন, চেয়ারম্যান, ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক, বীরগঞ্জ উপজেলা বিএনপি।

 

আয়োজকরা বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করা এবং স্থানীয় মানুষের মাঝে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


আয়োজনে: মোহনপুর যুব সমাজ, বীরগঞ্জ, দিনাজপুর।