প্রিন্ট এর তারিখঃ বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৯-০২ ০১:২৫:২০
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ১ সেপ্টেম্বর, ২০২৬ আজকের এই দিনে মেহেরপুর জেলার এক প্রগতিলীল পরিবারে মায়ের কোল জুড়ে এ পৃথিবীকে আলোয় উদ্ভাসিত করে মা-বাবার ঘরে এসেছিলেন আশিক সাঈদ৷
তার কারণেই তার বাবা হয়েছিলেন একজন গর্বিত পিতা৷পৃথিবীতে আসার পর তার মুখ ছিল সব সময় পূর্ণিমার আলোর হাসিতে ভরা৷ সৃজনশীল প্রতিভার অধিকারী তিনি তার সৃজনশীলতা দিয়ে চারিদিক আলোকিত করে রেখেছিলেন৷তার মানবিকতার ইতিহাস সবারই জানা৷
মানবিকতার সোনালী পরশ দিয়ে তিনি সবার ম্লান মুখে হাসি ফুটিয়েছেন৷ এই কর্মবীর পুলিশ বিভাগের উদীয়মান নক্ষত্র৷
তিনি রেঞ্জ ডিআইজি হিসেবে রাজশাহী রেঞ্জে যোগদান করার পর পাল্টে গেছে রাজশাহী রেঞ্জের জেলা পুলিশের চিত্র। পুলিশ শাসক নয়, শোষক নয়; পুলিশ জনগণের সেবক-এই মন্ত্রে আজ উজ্জীবিত পুরো রাজশাহী রেঞ্জ পুলিশের সকল সদস্য। এ কারণে হ্রাস পেয়েছে পুলিশ কর্তৃক মানুষের হয়রানি। শক্তি বা বল প্রয়োগে নয় বরং ভালোবাসার বার্তা দিয়ে সমাজ থেকে অপরাধের অন্ধকার দূরে করে দৃষ্টান্ত স্থাপনে বিশ্বাস করেন আশিক সাঈদ।
বিদ্যাপীঠের সবচেয়ে মেধাবী, বিদ্বান, জ্ঞানী, দূরদর্শী,মহানুভব এবং জনতার সেবায় নিবেদিত প্রাণ মহামানবসম এই মানুষটি রাজশাহী রেঞ্জের দায়িত্বভার নেওয়ার পর মাদক নিয়ন্ত্রণ, জঙ্গি দমন আর জনতার সেবায় আজ সবার অগ্রদূত৷আমজনতাকে তিনি নিজের অত্যন্ত আপন করে নিয়েছেন৷পুলিশ যে আম জনতার শত্রু নয় বন্ধু সে কথার বীজ মানুষের মনে বপিত হয়েছে ৷ অপরাধ নিয়ন্ত্রণে তিনি অত্যন্ত চৌকস এবং দক্ষ৷
মন খারাপ হয়ে যায় যখন টিভির পর্দায় ভেসে ওঠে শিল্পীর মরমী কন্ঠে" কি গান শোনাবো ওগো বন্ধু, মানুষের নেই মানবতা" গানটি তখনই বিবেকের দরজায় ধাক্কা লাগে৷ আমরা সৃষ্টির সেরা জীব মানুষ, মহান রাব্বুল আলামিন আমাদের মানবিক গুণাবলী দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন৷ কিন্তু এই মানবিক গুণাবলির মধ্যে যখন পশুত্ব ঢুকে পড়ে তখন মানুষের মানবিক গুণাবলী আর অবশিষ্ট থাকে না, মানুষ হয়ে যায় পশু৷ আর তাই একজন মানুষ ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা একজন ভিক্ষুকের ভিক্ষালব্ধ টাকা পয়সা কেড়ে নিতেও কুন্ঠা বোধ করেনা৷ তাহলে কি বলব আমাদের পৃথিবী সম্পূর্ণ বসবাসের অযোগ্য হয়ে গেছে? মানবিকতা মনুষত্ব একেবারেই কি হারিয়ে গেছে? এর উত্তর হল-কিছু কিছু মানুষের মনুষত্ব হারালেও এখনো অনেক মহানুভব মানুষ পৃথিবীতে আছেন বলেই চন্দ্র সূর্য উদিত হচ্ছে৷ বিশুদ্ধ সমিরন সুবাসিত ফুলের সৌরভে আমাদের সুরভিত করে চলেছে ৷
খলিফায়ে রাশেদীনের যুগে খলিফা হারুনুর রশিদ মানুষের সুখ দুঃখের খোঁজ নিতে রাতে রাতে তাদেরর গৃহাঙ্গিনায় পদার্পণ করে সবার সুখ দুঃখের খবর নিয়েছেন৷ এবং তাদের দুঃখ কষ্ট ঘোচাতে হৃদয়ের মানবিকতার দ্বার উন্মোচন করে দিয়েছেন৷ এ যুগেও এমন মানুষ পৃথিবীতে নেই তাই বা কেমন করে বলি!
মেহেরপুর জেলার গর্বিত সন্তান রেঞ্জ ডিআইজি রাজশাহী আশিক সাঈদ এমনই একজন সোনার মানুষ কেউ তার কাছে আসলে মানবিকতার অর্ঘ্য না নিয়ে খালি হাতে ফিরে যান না৷
আজ আশিক সাঈদ স্যারের শুভ জন্মদিন পৃথিবীর সব কুসুম কাননে এতদিন যত ফুল ফুটেছে এবং ভবিষ্যতেও যত ফুল ফুটবে সেসব ফুলের শুভেচ্ছা এই মহান কর্মবীর আমার শ্রদ্ধেয় স্যার আশিক সাঈদ এর করকমলে৷ সার যেন সপরিবারে ভালো থাকেন৷ মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে দীর্ঘায়ু দান করেন, শুভ জন্মদিন, Happy birthday.