প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ২৮ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা ও ১ বছরের শিশু সন্তান নিহত

প্রকাশিত: ২০২৬-০৮-২৭ ২২:১৬:৫৯

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার (নলুয়া-টাঙ্গাইল) সড়কের বেড়বাড়ি কলাবাগান এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ ও এক বছরের শিশু সন্তান নিহত হয়েছে। 

 

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই গৃহবধূ ও এক বছরের শিশু সন্তান নিহত হয়েছে। নিহত ওই গৃহবধূ মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের বাসিন্দা প্রবাসী মো. শুভ'র সহধর্মিনী আঁখি আক্তার (২২)। ওই গৃহবধুর বাবার বাড়ি একই ইউনিয়নের আদাবাড়ি গ্রামে। 


পারিবারিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূ আঁখি আক্তার তার এক বছরের শিশু সন্তানকে সাথে  নিয়ে সখীপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকায় আত্মীয় বাড়ি আসতেছিল। আত্মীয় বাড়ি আসার পথে বেড়বাড়ী কলাবাগান এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের স্বামী বর্তমানে দেশের বাহিরে প্রবাসে আছেন।

 

এ বিষয়ে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, দুর্ঘটনার কথা জেনে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই গৃহবধূ ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই গৃহবধূ ও শিশু নিহত হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।