প্রিন্ট এর তারিখঃ সোমবার ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

কর্মস্থলভিত্তিক স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে টাঙ্গাইলে গণপূর্ত কর্মচারীদের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২০২৬-০৮-২৪ ২১:২৮:১৮

News Image

নিজস্ব প্রতিনিধি:
দৈনিকভিত্তিক ও আউটসোর্সিং কর্মচারীদের কর্মস্থলভিত্তিক স্থায়ীকরণসহ বিভিন্ন দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন, টাঙ্গাইল জেলা কমিটি।

 

আজ সোমবার (২৪ আগস্ট, ২০২৬) সকাল ১১টার দিকে টাঙ্গাইল গণপূর্ত কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গণপূর্ত কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

 

কর্মসূচিতে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা বলেন, দৈনিকভিত্তিক ও আউটসোর্সিং কর্মচারীদের কার্যভিত্তিক প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে নিয়মিতকরণ করতে হবে। একই সঙ্গে কর্মচারীদের চাকরি ও মামলা-সংক্রান্ত বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

 

বক্তারা আরও বলেন, গণপূর্ত অধিদপ্তরের আউটসোর্সিং কর্মচারীদের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের প্রথা বিলুপ্ত করে গণপূর্ত অধিদপ্তরের মাধ্যমে সরাসরি নিয়োগ দিতে হবে। পাশাপাশি এসব কর্মচারীকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করারও দাবি জানান তারা।

 

বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এ সময় তারা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।