প্রিন্ট এর তারিখঃ রবিবার ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ৪ দিন পর অর্ধগলিত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২০২৬-০৮-২৩ ২১:৩৮:১২

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের চার দিন পর জুলেখা (৫৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

আজ রবিবার (২৩ আগস্ট, ২০২৬) বিকেলে উপজেলার শিরিরচালা মধ্যপাড়া  একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জুলেখা ওই গ্রামের মোজাফফর আলীর স্ত্রী।

 

নিহতের ছেলে জাকির হোসেন বলেন, ‘বৃহস্পতিবার বিকেল থেকে আমার মা নিখোঁজ ছিলেন। তিনি গত চার-পাঁচ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছেন। এর আগেও তিনি কয়েকবার নিখোঁজ হয়েছিলেন।’

 

স্থানীয়রা জানান, রবিবার ওই জঙ্গলে অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো বিষয়, তা খতিয়ে দেখতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।