প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-১৮ ২৩:৫৯:৩৩
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
মঙ্গলবার (১৮ আগস্ট, ২০২৬) দুপুর ১ টায় রাজশাহী জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর আয়োজনে পুলিশ সুপার, রাজশাহী সহধর্মিণী ও রাজশাহী জেলা পুনাকের সভানেত্রী তাপসী রাবেয়া এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) সহধর্মিণী ও উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ মিসেস শামীম আরা হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী সভানেত্রী তাপসী রাবেয়া-এর রাজশাহী জেলা পুনাকের কার্যক্রমে অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান এবং তাঁর ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য ও কল্যাণ কামনা করেন।
এ সময় বিদায়ী সভানেত্রীও রাজশাহী জেলা পুনাকের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুনাকের কার্যক্রমের ধারাবাহিকতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজশাহী সহ রাজশাহী জেলা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।