প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজে নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ

প্রকাশিত: ২০২৬-০৮-১৩ ২০:১৮:৩৫

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুর সরকারি কলেজে সদ্য পদায়নকৃত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মোজাহারুল হকের যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ মোজাহারুল হক।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ মো. মানিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর সরকারি কলেজ শিক্ষা পরিষদের সম্পাদক মো. ফরহাদ মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মো. মানিকুজ্জামান।

 

এ সময় গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাইমসহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে কলেজের শিক্ষক-শিক্ষিকারা নবাগত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন। পরে তাঁকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন শিক্ষকরা।

 

বক্তারা আশা প্রকাশ করেন, নবাগত অধ্যক্ষের নেতৃত্বে গোপালপুর সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল, আধুনিক ও মানসম্মত হবে। একই সঙ্গে কলেজের সার্বিক পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।