প্রিন্ট এর তারিখঃ বুধবার ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-১২ ২২:০৭:১৮
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় আজ ১১ আগস্ট, ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ২০.১৫ ঘটিকার সময় পোরশা থানাধীন ০৫নং ঘাটনগর ইউপি নোচনাহার বাজারের পাশে জনৈক মোঃ ইউসুফ আলী শেখ এর বসত বাড়ির সামনে ইটের হেয়ারিং রাস্তার উপর হইতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পোরশা থানার অফিসার ও ফোর্সসহ মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী ১। মোঃ নুরুল ইসলাম (৫৩), পিতা- মৃত মুনতাজ আলী, মাতা- মৃত তোহমিনা বেগম, বর্তমান সাং-নোচনাহার, থানা-পোরশা, জেলা-নওগাঁ, স্থায়ী সাং-কামালপুর, ডাক-মির্জাপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত কালো গেঞ্জির নিচে বুক বরাবর বিশেষ কায়দায় গেঞ্জির নিচে গার্ডার দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় সর্বমোট ২০০ (দুইশত) পিস ট্যাপন্টোডল ট্যাবলটে, যাহার ওজন ৫৪ গ্রাম, মূল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়।
আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিশেষ অভিযান চলমান আছে।