প্রিন্ট এর তারিখঃ সোমবার ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

নওগাঁর পোরশায় উৎসব মুখর পরিবেশে ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রকাশিত: ২০২৬-০৮-০৯ ১৭:৫৭:৩২

News Image

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে সকাল ১১ টায় উৎসব মুখর পরিবেশে ৯ আগষ্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

 

এ উপলক্ষে ২ নং তেতুলিয়া ইউনিয়ান পরিষদ থেকে এক বিশাল র্যা লি বের হয়ে তেতুলিয়া ইউনিয়ন পরিষদের মেইন রাস্তা গুলো প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদে এসে সমাপ্ত হয়। র্যা লিতে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলাম। আন্তর্জাতিক আদিবাসী দিবসের মূল তাৎপর্য এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে এর উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস।

 

সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ শাহ্ আলম, ৫নং ওয়ার্ড সদস্য মোঃ রবিউল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের কর্মকর্তা, মোঃ আনোয়ার হোসেন, ডাসকো ফাউন্ডেশনের প্রতিনিধি মোঃ আমজাদ হোসেনসহ এলাকার শত শত আদবাসীবৃন্দ অংশ গ্রহন করেন পরে তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য উপর এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং নাচ গানের মাধ্যমে দিবসটি সমাপ্তি ঘটে।