প্রিন্ট এর তারিখঃ বুধবার ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

শ্রদ্ধা ও ভালোবাসায় মাভাবিপ্রবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

প্রকাশিত: ২০২৬-০৮-০৫ ২২:২৯:৩৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
শ্রদ্ধা আর ভালোবাসার মধ্যদিয়ে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।

 

আজ ০৫ আগস্ট, ২০২৬ বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

 

শোভাযাত্রার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

 

শোভাযাত্রার উদ্বোধনকালে উপাচার্য বলেন, জুলাই আমাদের চেতনা। জুলাইয়ের আদর্শ আমাদের বুকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলব। আগামী প্রজন্ম বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

 

তিনি বলেন, আজকের এই আনন্দ শোভাযাত্রার উদ্দেশ্য হলো আমরা সবাই মিলে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলব এবং বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সমাজের মানুষের জন্য কাজ করে যাব। 

 

তিনি আরও বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের রক্তের সঙ্গে আমরা কোনো দিন বেইমানি করব না। আজকের এই দিনে আমরা জুলাইয়ের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি।

 

এ ছাড়াও দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘আমরাই গড়বো স্বপ্নের বাংলাদেশ’ প্রতিপাদ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং শিক্ষার্থীদের হলসমূহে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।