প্রিন্ট এর তারিখঃ রবিবার ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে চেয়ারম্যান বাড়িতে অতর্কিত হামলা, থানায় অভিযোগ

প্রকাশিত: ২০২৬-০৮-০২ ২০:৩৩:২৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের বেতো  গ্রামের চেয়ারম্যান বাড়িতে  পূর্ব শত্রুতার   জেরে দুর্বৃত্তদের  অতর্কিত হামলায় মৃত এনাম হোসেনের ছেলে ওয়াজেদ আলী (৭০) সহ স্ত্রী ও ছেলে আহত হয়েছে। ২৮ শে জুলাই দুপুরে এ ঘটনা ঘটে।


প্রতিবেশী সাজেদা ও মমতাজ জানান, হঠাৎ আমরা চিৎকারের শব্দ শুনে চেয়ারম্যান বাড়ি সামনে আসি। এ সময় ওয়াজেদ আলীকে শরীরের বিভিন্ন জায়গায় মারধর করে সাইদুর রহমান।

 

চেয়ারম্যানের ভাই গোলজার হোসেন জানান, পূর্ব শত্রুতার  জের ধরে সন্ত্রাসী সাইদুর রহমানের নেতৃত্বে  একদল সন্ত্রাসী ওয়াজেদ আলীর উপর আক্রমণ করে। এ সময় শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রক্তাক্ত করে ফেলে। এ সময় ডাক চিৎকার করলে প্রতিবেশীরা এসে উদ্ধার করে হাসপাতালে নেয়।

 

স্থানীয়  সাত্তার মেম্বার জানান, সাইদুর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসী এসে চেয়ারম্যান বাড়িতে হামলা চালায়। ওয়াজেদ, তার স্ত্রী ও ছেলে পিয়ালসহ গুরুতর আহত হয়। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।