প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

বগুড়ার আদমদীঘিতে গ্রাম পুলিশের সঙ্গে ওসির মতবিনিময়, অপরাধ প্রতিরোধে সক্রিয় থাকার নির্দেশ

প্রকাশিত: ২০২৬-০৭-২৮ ১৯:৫৬:৪১

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ মঙ্গলবার (২৮ জুলাই ) বগুড়ার আদমদীঘি থানায় নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া, আদমদিঘী থানার ৬ টি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সাপ্তাহিক  হাজিরা গ্রহণ করেন এবং তাদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

 

এ সময় আদমদীঘি থানা অফিসার ইনচার্জ  (ওসি ) মো. কামরুজ্জামান মিয়া, গ্রাম পুলিশ সদস্যদের নিজ নিজ এলাকায় সার্বক্ষণিক সতর্ক থেকে চুরি, ডাকাতি, মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা প্রদান করেন। 

 

সেই সঙ্গে পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত থানাকে অবহিত করার জন্য আহ্বান জানান।

 

তিনি আরও বলেন, গ্রাম পুলিশ জনগণ ও পুলিশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

 

সভায় উপস্থিত গ্রাম পুলিশ সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

ওসি আরো বলেন, আদমদীঘি থানা জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বয়মূলক কার্যক্রম অব্যাহত রাখবে।