প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-২৪ ১৮:১৮:৩০
নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল জেলায় অপরাধ দমন, মাদক নির্মূল এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা ও ইউনিটের অভিযানে মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে টাঙ্গাইলের পুলিশ সুপারের নির্দেশনায় জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক সংক্রান্ত অপরাধ, অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে জোর দেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া প্রিভেন্টিভ, নিয়মিত মামলা এবং পরোয়ানামূলে আরও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৩৬ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
টাঙ্গাইল জেলা পুলিশ জানায়, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশের নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে।
পুলিশ প্রশাসন অপরাধ দমনে জনগণের সহযোগিতা কামনা করেছে এবং যেকোনো অপরাধ বা সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ থানায় বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।
'অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।