প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইল জেলা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৩৫ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট

প্রকাশিত: ২০২৬-০৭-১৭ ২০:২৩:৪১

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদক নির্মূলে জেলা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বিত অভিযানে মোট ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন, মাদকদ্রব্য উদ্ধার এবং বিভিন্ন মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলার সকল থানা ও ইউনিটের ইনচার্জদের মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন টাঙ্গাইলের পুলিশ সুপার। তার নির্দেশনার আলোকে জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে প্রিভেন্টিভ ব্যবস্থা, নিয়মিত মামলা, মাদকবিরোধী অভিযান, বিভিন্ন অপরাধসংক্রান্ত উদ্ধার কার্যক্রম এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারের মাধ্যমে সর্বমোট ৩৫ জনকে আটক করা হয়।

 

এর মধ্যে মাদকবিরোধী অভিযানে ১৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯১ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন এবং ২৩ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন, টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন'...