প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩


জেলা খবর

বগুড়ায় আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক আকবর হায়দার কিরণের জন্মদিন পালন 

প্রকাশিত: ২০২৬-০৭-০৯ ০৯:৩৫:৫৮

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আমেরিকা প্রবাসী বিশিষ্ট সাংবাদিক, ভয়েস অফ আমেরিকার প্রতিনিধি, নিউইয়র্কবাংলা.কম-এর সম্পাদক, ব্রডকাস্টার, ডিএক্স-আর, সাহিত্যিক ও কলামিস্ট আকবর হায়দার কিরণের শুভ জন্মদিন উপলক্ষে বগুড়ায় জমকালো আয়োজন করা হয়েছে।

 

গত রবিবার (৫ জুলাই, ২০২৬) সন্ধ্যায় বগুড়ার আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের নিমাইদিঘী গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করেন বিশিষ্ট বেতার স্রোতা, ক্লাব সংগঠক ও নিউইয়র্কবাংলা.কম-এর উত্তরাঞ্চলীয় বগুড়া প্রতিনিধি সাংবাদিক এম আব্দুর রাজ্জাক। তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক ভালোবাসায় নিমাইদিঘী নিজ বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে আকবর হায়দার কিরণের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তাঁর সাহিত্যকর্ম ও সাংবাদিকতায় অবদান নিয়ে আলোকপাত করেন সাংবাদিক এম আব্দুর রাজ্জাক।

 

পরবর্তীতে নিমাইদিঘী জামে মসজিদের ইমাম হাফেজ মো. ইমরান হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় আকবর হায়দার কিরণ, তাঁর পরিবার, আয়োজক সাংবাদিক এম আব্দুর রাজ্জাকের পিতা-মাতা এবং সকল মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এরপর শিশু-কিশোরদের অংশগ্রহণে এক মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে জন্মদিনের কেক কাটা হয়। ছোট্ট সোনামণিদের উপস্থিতি অনুষ্ঠানের আমেজ বাড়িয়ে তোলে।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. রিপন হোসেন, শাহিন আলম, কামরুল ইসলাম, এনামুল হক, আরিফুল ইসলাম, আসাদুল হক, রনি ইসলাম, আব্দুল জলিল, নুরজামাল, বৈশাখী, আদ্রিতা ইসলাম আনহা, পারভীন আক্তার, ফারহানা আক্তার, মনিকা আক্তার, খাতিজা বানু, রিমি আক্তার, জেমি, জুঁইসহ স্থানীয় গুণীজন ও সুধীবৃন্দ।

 

আলোচনা ও কেক কাটার শেষে উপস্থিত সবাইকে জন্মদিনের কেক, মিষ্টি ও পোলাওসহ খাবার পরিবেশন করা হয়। পাশাপাশি সকল অতিথিকে আকবর হায়দার কিরণের জন্মদিন উপলক্ষে রজনীগন্ধা ফুলের স্টিক উপহার হিসেবে প্রদান করা হয়।