প্রিন্ট এর তারিখঃ বুধবার ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৭-০১ ০৮:০৩:৩৮
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, মানববন্ধন, গাছের চারা বিতরণ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩০ জুন, ২০২৬ মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সামনে বটতলায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। মানববন্ধন শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
দিবসটি উপলক্ষে মানববন্ধনে সুভাষচন্দ্র বিশ্বাসের সভাপতিত্ব উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সেক্রেটারি শফিকুল ইসলাম শফিক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবু সাঈদ মোল্লাসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, তরুণ স্বেচ্ছাসেবী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বৃক্ষরোপণ বৃদ্ধি এবং পরিবেশ দূষণ রোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগই নয়, সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও জরুরি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
মানববন্ধন শেষে পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।