প্রিন্ট এর তারিখঃ রবিবার ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-২৮ ০৮:৩২:৩১
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষে পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) পালনের প্রস্তুতি সভা ও মানববন্ধন টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়।
আজ ২৭ জুন ২০২৬ শনিবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পরে তারা এই দাবির লক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।
টাঙ্গাইল জেলা শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র পাল (বিকে পাল), সহ-সভাপতি মোস্তফা মিয়া, যুগ্ম সম্পাদক মো. নোমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও কার্য নির্বাহীর সদস্য আলেয়া আক্তার প্রমুখ।
সভায় আগামী ৬ জুলাই দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) কর্মসূচি পালনের প্রতি সমর্থন ঘোষণা করে সকলকে উক্ত কর্মসূচি পালনের জন্য আহব্বান জানান। এই কর্মসূচিতে জেলার ১২টি উপজেলা শাখা ডাকঘরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।