প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-২৬ ২১:৪১:৪৪
মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন "অধিকার"।
আজ শুক্রবার (২৬ জুন, ২০২৬) বেলা ১১ টায় মানবাধিকার সংগঠন "অধিকারের" মাগুরা জেলা সমন্বয়ক মাসুম বিল্লাহ কলিন্সের সভাপতিত্বে মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী,জুলাই যোদ্ধা, মানবাধিকারকর্মী, সাংবাদিক ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন,সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো: হোসাইন, জুলাই যোদ্ধা সবুজ হোসেন শাওন, সাংবাদিক শাহীন আলম তুহিন,খায়রুজ্জামান সবুজ, পলাশ মাহমুদসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নির্যাতন, গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সব ধরনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নির্যাতনের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তাদের পুনর্বাসনে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। তারা আরও বলেন, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন, মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মানববন্ধন শেষে নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি সংহতি প্রকাশ করে শহরে শান্তিপূর্ণর্্যালি বের হয়।