প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৬-২১ ২০:২৫:১৭
উবাঈদুল হুসাইন আল্ সামি , যশোর প্রতিনিধি:
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মসলেম উদ্দিন মণ্ডল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আজ ২১ জুন, ২০২৬ রোববার সকালে কলেজ ক্যাম্পাসের চেতনায় চিরঞ্জীব ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ড. হারুন অর রশিদসহ অন্যরা বক্তব্য রাখেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন একটি বিরোধপূর্ণ জমির বাগানে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অধ্যাপক মসলেম উদ্দিন মণ্ডলের ওপর হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে ১৯ জুন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।