প্রিন্ট এর তারিখঃ শুক্রবার ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩


জেলা খবর

টাঙ্গাইলের কালিহাতীতে দুই পক্ষের সংঘর্ষ: চিকিৎসাধীন অবস্থায় যুবদল নেতার মৃত্যু

প্রকাশিত: ২০২৬-০৬-১৯ ০৯:২৪:১৪

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নে জমির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত যুবদল নেতা শাহ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

 

রাজধানীর বাংলাদেশ মেডিকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান। তিনি দুর্গাপুর মধ্যপাড়া গ্রামের আলী আজগরের ছেলে এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন।

 

স্থানীয় সূত্র জানায়, রামদেবপুর উত্তরপাড়া এলাকার একটি আকাশমনি বাগানের জমি নিয়ে নবা সুতার ও বাদশা মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। 

 

গত ১৫ জুন বিকাল সাড়ে ৫টার দিকে বৃষ্টির পানিতে স্থানীয় নবা সুতারের বাড়ির মাটি ধুয়ে বাদশা মিয়ার জমিতে পড়লে বিষয়টি নিয়ে প্রথমে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে যুবদল নেতা শাহ আলম সহ কয়েকজন আহত হন।