প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্যে মাগুরায় মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-০৬-১১ ১৯:৪৮:৫১

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্য  নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে  বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মাগুরা এ প্রতিযোগিতার আয়োজন করে। 

 

এ প্রতিযোগিতায় উদ্বোধনী দিনে মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বিতর্ক দল মুখোমুখি হয় মাগুরা কালেক্টরেট কলেজিয়েট স্কুলের। এ বিতর্ক প্রতিযোগিতায়  মাগুরা সদরের ৮ টি মাধ্যমিক স্কুল অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন  মাগুরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হাকিম বিশ্বাস ও মাগুরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার। 

 

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল বিকাশ ঘটাতে আমাদের এই আয়োজন। শুধু বিতর্ক প্রতিযোগিতায় নয়, আমাদের আয়োজনে থাকছে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা। পর্যায়ক্রমে প্রতিযোগিতা গুলো আয়োজনের মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। আগামী বাংলাদেশ হোক দুর্নীতি মুক্ত এই প্রত্যাশা আমাদের।