প্রিন্ট এর তারিখঃ সোমবার ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩


জেলা খবর

নওগাঁর সাপাহারে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

প্রকাশিত: ২০২৬-০৬-০৮ ২২:৫৪:২৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে সীমান্তবর্তী এলাকায় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ সোমবার ৮ জুন, ২০২৬ বিকেল  ৩টায় সাপাহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। 

 

তিনি সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অপরদিকে মাদকাসক্তির নির্মূলের উপর সুশীল সমাজকে কাজ করার জন্য বিশেষভাবে আহবান জানায়।

 

উপজেলা নির্বাহী অফিসে রুমানা রিয়াজের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান টকি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, প্রবীন রাজনীতিবিদ সাবেক অধ্যক্ষ আব্দুন পাতাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
 
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সাংবাদিক,গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।